September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

যে ভিটামিনের অভাবে হাত-পায়ের তালু ঝিনঝিন করে

লাইফস্টাইল ডেস্ক:

অনেকেরই দেখা যায় মাঝে মধ্যে হাতের তালু কিংবা পায়ের পাতায় এক ধরনের ঝিনঝিন অনুভব হয়। মনে হয় যেন পিঁপড়া হেঁটে যাচ্ছে কিংবা তালু চুলকাচ্ছে। অনেকের ধারণা, এটি কিছু না, রক্ত চলাচলের সমস্যা হবে বৈকি। একটু নড়াচড়া করলেই ঠিক হয়ে যায়। আসলে তা ঠিক নয়। এটি আপনার চিন্তাভাবনার বাইরে। এটি শুধুই রক্ত চলাচলের কারণে নয়; শরীরে গুরুত্বপূর্ণ কিছু ভিটামিনের ঘাটতির কারণে এমনটি হতে পারে?

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন উপসর্গ যদি বারবার দেখা দেয় কিংবা দীর্ঘস্থায়ী হয়। তবে তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ সময়মতো ব্যবস্থা না নিলে এ সমস্যা ভবিষ্যতে স্নায়ুর ক্ষতিসহ বড় বিপদের কারণ হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ভিটামিনের অভাবে আপনার হাতের তালু কিংবা পায়ের পাতায় ঝিনঝিন করে—

ভিটামিন ‘ই’

স্নায়ুর সুরক্ষায় দরকারি ভিটামিন ‘ই’। এর অভাবে স্নায়ু দুর্বল হয়ে পড়ে। এতে তালু, পায়ের পাতায় ঝিঁঝি ধরা বা অস্বস্তি দেখা দেয়। নিয়মিত এ সমস্যা দেখা দিলে আপনার খাবারে ভিটামিন ‘ই’ যথেষ্ট আছে কিনা খেয়াল রাখুন। আর ভিটামিন ‘ই’-এর উৎস হচ্ছে— বাদাম, সূর্যমুখীর বীজ, পালংশাক, অ্যাভোকাডো।

ভিটামিন বি কমপ্লেক্স 

স্নায়ুর বন্ধু ভিটামিন বি কমপ্লেক্স। বিশেষ করে বি১ (থায়ামিন), বি৬ (পাইরিডক্সিন) ও বি৯ (ফোলেট)-এর অভাব হলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে। সে কারণে ঝিনঝিন, শিরশিরে ভাব কিংবা অবশ লাগা দেখা দিতে পারে হাত ও পা। আর ভিটামিন বি-এর উৎস হচ্ছে— দুধ, ডিম, মাছ, সবুজ শাকসবজি, ডাল ও বাদাম।

ভিটামিন বি১২

ভিটামিন বি১২-এর ঘাটতি হলে শুরু হয় ‘পিঁপড়া হাঁটার’ অনুভূতি। ভিটামিন বি১২-এর অভাবে তালু-পায়ে পিঁপড়া হাঁটার মতো অনুভূতি হয়। সেই সঙ্গে হাত-পা অবশের মতো লাগে। বেশি সমস্যা দেখা দিলে স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ভিটামিন বি১২-এর উৎস  হচ্ছে— দুধ, ডিম, মাংস, লিভার, মাছ।

Viewed 5750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!