“মায়াবতীর মায়ায়”
মায়াবতী তোমার চোখের মায়ায়,
যাই আজো হারিয়ে আমি অজানায়।
মায়াবতীর মায়ায় ছেঁড়েছি আমি,
কত কিছু জীবনে আমার।
ত্যাগ করেছি শখের গিটার,
হতে চাইনি আমি গীতিকার।
মায়াবতীর মায়ায় পড়ে,
সবকিছু আমি হারিয়ে,
করছি এখন সাংবাদিকতা,
করতে হয় প্রতিদিন অন্যের সমালোচনা!!
মায়াবতীর মায়ায় পড়ে,
সুখ গিয়েছে মোর হারিয়ে।
আঙুল আমার গিটার ছেড়ে,
কলমেতে ঝড় তোলে যে।
ভুলে গিয়েছি জীবনের সাতটি সুর,
লিখতে বসে হয়েছে কখন তপ্ত দুপুর!!
ভেঙ্গেছে বাঁধন তোমার-আমার,
তবুও আছো আজো হৃদয়ে আমার।
-আশিক সুজন।
Viewed 5000 times