বগুড়া শাজাহানপুরে অবৈধ সার বিক্রির দায়ে লাইসেন্স বাতিল ও গোডাউন সিলগালা
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে খুচরা বিক্রেতার কাছে অবৈধ ভাবে সার বিক্রির অভিযোগে ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে ও ১৫ বস্তা সার বাজেয়াপ্তসহ ডিলারের গোডাউনে সিলগালা।
আজ বুধবার দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজার এলাকায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি এ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আমেনা খাতুন।
জানা যায়, মেসার্স আপন বিজনেস ফোরাম নামে ডিলার প্রতিষ্ঠানটি সরকারী অনুমোদন নিয়ে, সার ব্যবসা পরিচালনা করছিল। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি কৃষকদের মাঝে সরাসরি সার বিতরণ না করে খুচরা দোকানীদের কাছে, অবৈধ ভাবে বিক্রি করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে, ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত ১৫ বস্তা সার বাজেয়াপ্ত করেন ও ডিলারের গোডাউন সিলগালা করেন।সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌসী উর্মি বলেন, ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত না, থাকায় আর্থিক বা কারাদণ্ড দেওয়া হয়নি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Viewed 4650 times


