September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্টঃ

অনুমতি ছাড়া একজন নারীর ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এক পুরুষ।  আর এ কারণে তাকে গুণতে হয়েছে ২০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা) জরিমানা।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।

রোববার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ওই নারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এই রায় দিয়েছেন আবুধাবির ফৌজদারি আদালত।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আবুধাবির ফ্যামিলি, সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেইম কোর্ট এই রায় দেন।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত আসামি ওই নারীর ছবি ও ভিডিও ক্লিপ একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এতে ওই নারী মানসিক কষ্টের পাশাপাশি তার সামজিক সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আদালতে মামলাটি করেন।

Viewed 4600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!