বগুড়ার শাজাহানপুরে বামুনিয়া সমবায় ফাজিল মাদরাসা নবাগত সভাপতিকে সংবর্ধনা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ শাজাহানপুর উপজেলার বামুনিয়া সমবায় ফাজিল মাদরাসার নবগঠিত গভর্নিং বডির মনোনীত সভাপতি আলহাজ্ব আব্দুল হালিমকে সংবর্ধনা প্রদান করেছেন মাদরাসার শিক্ষক-শিক্ষিকামণ্ডলী।
সোমবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি আলহাজ্ব আব্দুল হালিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, আড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি হাদী ফিরোজ, সহকারী সেক্রেটারি আব্দুল ওহাব, বায়তুল শাখায়াত হোসেন বেলাল, শাজাহানপুর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি যোবায়ের হোসেন, আড়িয়া যুব বিভাগের সভাপতি শাহার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী কুতুবউদ্দিনসহ অন্যরা।
Viewed 5550 times



