August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাজাহানপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা’দক ব্যবসায়ী আটক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে অ’বৈধ মা’দকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মা’দক ব্যবসায়ীকে আ’টক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর আকন্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আ’টক করা হয়।

 

শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এসময় আসামি মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা-আব্দুল জলিল, সাং-রামচন্দ্রপুর পশ্চিমপাড়া এর হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোঃ আজাদুর আকন্দ (৩৫), পিতা-মৃত দুলু আকন্দ, সাং-রামচন্দ্রপুর পশ্চিমপাড়া এর হেফাজত থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আ’টককৃতদের বিরুদ্ধে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

পুলিশ জানায়, ধৃ’ত আসামি মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

Viewed 4650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!