September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিপিএলে ফরচুন বরিশাল অংশ নেবে কিনা, জানালেন দলটির মালিক

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। নতুন বোর্ডের প্রথম সভার পর পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন ডিসেম্বর-জানুয়ারিতে পরবর্তী বিপিএল আয়োজনের কথা।

এদিকে বিসিবি নির্বাচনের পর গুঞ্জন উঠেছে, আসন্ন বিপিএলে অংশ নেবে না ফরচুন বরিশাল। তবে দলটির মালিক মিজানুর রহমান জানালেন, এ খবর সঠিক নয়।

একটি অনলাইন পোর্টালের সঙ্গে আলাপে মিজান বলেন, ‘দেখুন বিপিএলে অংশ নেব না কোথাও বলিনি এটা। তবে কিছু বিষয় রয়েছে, আমরা একটা অনুরোধ করেছি যে সময়টা একটু পেছানোর জন্য। কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগে, আমরা যে কারণে অনুরোধ করেছি একটু পেছানোর জন্য। বুলবুল ভাই দেশে আসলে আলোচনা করব বিস্তারিত।’

Viewed 4850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!