May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

উপজেলা বিএনপির পদে ৩ সরকারি কর্মকর্তা!

ডেস্ক রিপোর্ট : সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পদে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার তিন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।

তাদের মধ্যে ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক নূরে আলম মনি উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। একইভাবে ইসলামপুর উপজেলার মালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবির হোসেন বিপুল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামপুর সরকারি কলেজের লাইব্রেরিয়ান হাফিজুর রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

এদিকে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী চাকরিতে থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত থাকার আইনি বাধা থাকলেও তারা দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে থেকে সরাসরি রাজনৈতিক পদে যুক্ত হওয়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা স্পষ্ট লঙ্ঘন।

Viewed 3850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!