May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‎সাদুল্লাপুরে অ্যানথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা।

‎গাইবান্ধা জেলা প্রতিনিধি , জাহিদ খান : গাইবান্ধার সাদুল্লাপুরে ৭ অক্টোবর (মঙ্গলবার) উপজেলা পরিষদ সভাকক্ষে  অ্যানথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) জসিম উদ্দিন, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, নলডাংগা

 

                                     ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর,সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা রাশেদ , গরুর মাংস প্রক্রিয়াজাতকারী সবুজ, সফিজল, সাদেক প্রমুখ। ‎ ‎সভায় মাংস ব্যবসায়ীদের তড়কা রোগের কারণ, সংক্রমণ প্রক্রিয়া, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। বক্তারা বলেন, ‎অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস কাটার সময়, মানুষ ত্বক, মাংস, রক্ত, এবং অন্যান্য অঙ্গের সংস্পর্শে এসে অ্যানথ্রাক্স জীবাণুর সংস্পর্শে আসতে পারে, যা ত্বকের অ্যানথ্রাক্স (ত্বকের মাধ্যমে) বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অ্যানথ্রাক্স (দূষিত মাংস খাওয়ার মাধ্যমে) সৃষ্টি করতে পারে। এই সংস্পর্শ থেকে মানবদেহে

 

                                          স্পোর প্রবেশ করে, যা পরে বিষ তৈরি করে এবং টিস্যু ধ্বংস করতে পারে। তাই পশু জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা, জবাইয়ের সময় ও মাংস প্রক্রিয়াজাতের কাজে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা অত্যন্ত জরুরি। ‎তবে সচেতন মহল বলে,অসুস্থ পশু জবাই প্রতিরোধে কসাইখানায় গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা এবং গবাদিপশু গুলো কে  ভ্যাকসিনের আওতায় ‎আনা জরুরী।

Viewed 4400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!