গাজা যুদ্ধ ইসরাইলের ভাবমূর্তি নষ্ট করেছে: রুবিও
ডেস্ক রিপোর্ট : গাজার চলমান যুদ্ধ ইসরাইলের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিও আরও বলেন, আপনি যুদ্ধকে ন্যায্য মনে করুন বা না করুন, এই সংঘাত ইসরাইলের আন্তর্জাতিক অবস্থানকে যে ক্ষতিগ্রস্ত করেছে, তা অস্বীকার করা যায় না।
রুবিও বলেন, আপনি যখন বন্দিদের মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করেন, তখন সবাই জানে যে বোমাবর্ষণের মধ্যেই বন্দিবিনিময় সম্ভব নয়। তাই হামলা বন্ধ করতেই হবে।
যদিও হামাস ইসরাইলি সব বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে, তারা এখনও অস্ত্র জমা দিতে রাজি হয়নি।
অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি।
অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে, যা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটি হিসেবে দেখা হচ্ছে।
Viewed 4150 times