September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সেই অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার নর্থ সাউথের, মামলার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট : কুরআন অবমাননার ঘটনায় জড়িত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গতকাল শনিবার অভিযুক্ত অপূর্ব পালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুরআন অবমাননারত অবস্থায় দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন সম্প্রতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছে বলে জানায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

Viewed 5750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!