May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন।

গাইবান্ধা জেলা প্রতিনিধি , জাহিদ খান :আক্রান্তদের মধ্যে পাঁচজনকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন । ‎ ‎শনিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক। এর আগে গেল শনিবার ওই গরু জবাই করা হয়। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বেলকার কিশামত সদর গ্রামে মাহাবুর রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে সেটি জবাই করে মাংস ভাগাভাগি করা হয়। এ কাজে অংশ নেওয়া ১১ জনের শরীরে কয়েকদিন পর ফোসকা, ঘা এবং পচনের মতো উপসর্গ দেখা দেয়। আক্রান্তদের হাত, মুখ, চোখ ও নাকে ক্ষতচিহ্ন স্পষ্ট হতে থাকে। পরে আক্রান্তরা চিকিৎসকের মাধ্যমে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হোন। ‎ ‎আক্রান্তদের মধ্যে মোজা মিয়া, মোজাফফর মিয়া, শফিকুল ইসলাম ও মাহাবুর রহমানসহ পাঁচজন বর্তমানে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে । ‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, “অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। অসুস্থ গবাদি পশু জবাই বা মাংস ব্যবহারের মাধ্যমে এ রোগ ছড়ায়। নিয়মিত চিকিৎসা নিলে কয়েকদিনেই রোগীরা সুস্থ হয়ে ওঠেন।” এসময় তিনি সবাইকে অসুস্থ পশু জবাই থেকে বিরত থাকার পরামর্শ দেন। ‎ ‎বেলকা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, “গরুটি অসুস্থ থাকার পরও কয়েকজন গ্রামবাসী সেটি জবাই করেন। যারা সরাসরি কাটাকাটির কাজে যুক্ত ছিলেন তারাই অসুস্থ হয়েছেন।” ‎এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে গবাদিপশু জবাই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ‎সচেতন নাগরিকদের দাবি, সংশ্লিষ্ট বিষয়ে জেলার শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও মানুষকে সতর্ক করতে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।

Viewed 4350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!