September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা যান।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন।

তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

Viewed 4800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!