সাংবাদিক উন্নয়ন সোসাইটির বার্ষিক বন-ভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ বগুড়া শেরপুর উপজেলা শাখার আয়োজনে বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ লটারি ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সেটকম পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুরর উপজেলা শাখা কমিটির সভাপতি উৎপল মালাকার। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো, আব্দুল মোমিন এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো, সুবায়দুল ইসলাম।
এর আগে অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো, আব্দুস সালাম মীর।
এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শেরপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সনাতন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য মো, জাকির হোসেন রনি মপ্রমূখ।
সংগঠনের সকল সদস্য তাদের পরিবার নিয়ে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
এই দিনকে ঘিরে বিনোদনের জন্য সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য না-না ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আনন্দ লটারি ড্র এবং পুরস্কার বিতরণ শেষে এর সমাপ্তি ঘটে।
Viewed 8200 times



