September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কাঞ্চনের হাত ধরে এগিয়ে যাচ্ছি ভাবলে ক্ষতি নেই: শ্রীময়ী

ডেস্ক রিপোর্ট : এবারের দুর্গাপূজাটা টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কাছে একেবারে অন্যরকম। বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পূজার গানের ভিডিওতে দেখা গেছে অভিনেত্রীকে। ‘রক্তবীজ ২’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। জীবনে কাঞ্চন মল্লিক এসেছে বলেই কি এত সুযোগ আসছে? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে যে কথা বললেন শ্রীময়ী?

কাঞ্চনের সঙ্গে সম্পর্ক তৈরির হওয়ার ফলেই যে তার পরিচিতি বেড়েছে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, কাউকে না কাউকে ধরেই বড় হতে হয়। সেখানে কাঞ্চনের স্ত্রী আমি, গর্বের বিষয়। সুতরাং যদি তাতে মনে হয়, কাঞ্চনের জন্যই কাজের সুযোগ আসছে, তাতে আমার কিছু মনে হয় না।

শ্রীময়ী বলেন, কাঞ্চনের জন্যই ঋতুপর্ণা, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়সহ ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে তার পরিচয় হয়েছে। তিনি বলেন, কিন্তু তার নিজের প্রতিভা না থাকলে কাজের সুযোগ পেতেন না।

অভিনেত্রী বলেন, আমি যদি শুধু হেসে চলে যেতাম, তাহলে কি কেউ সুযোগ দিতেন? পরিচয় হয়েছে স্বামী কাঞ্চনের সুবাদে। কিন্তু যোগ্যতা প্রমাণ করার দায় আমারই।

ছোটপর্দায় অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু অভিনেত্রীর। মেয়ে হওয়ার পর কাজের পরিমাণ কমিয়েছেন। তবে ভালো চরিত্র পেলে সবসময় কাজ করতে প্রস্তুত বলে জানান শ্রীময়ী।

Viewed 5500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!