চীনে রানার্স আপ বাংলাদেশের কিশোর ফুটবলাররা
ডেস্ক রিপোর্ট : চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও রানার্স আপ হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল। শনিবার ফাইনালে ইউহান প্রাদেশিক দলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার বাইরে ছেলেদের বয়স ভিত্তিক পর্যায়ে অনেক দিন পর বাংলাদেশ রানার্স আপ হয়েছে। এক দশক আগে সুপার মক কাপে প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার অবশ্য মূল আসরের ফাইনাল খেলেছে। রানার্স আপ ট্রফি ও মেডেলের পাশাপাশি বাংলাদেশের তাহসান খাঁ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন।
চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা। তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর গতকাল সেমিফাইনালে হেনান স্কুল দলের বিপক্ষে ৪-০ গোলে জিতে ফাইনালে ওঠে বাংলাদেশ।
Viewed 4100 times