আক্ষেপ ঘুচল শাহরুখের, ছুঁয়ে দেখলেন জাতীয় পুরস্কার
ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জয় করেছে, বক্স অফিসে বাজিমাত করেছে একের পর এক সিনেমা। তবু ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের জীবনে একটা ‘অপূর্ণতা’ ছিল। অবশেষে সেই আক্ষেপও ঘুচেছে তার।
পুরস্কার গ্রহণের সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদচশমা।
জানা গেছে, মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ।
এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি।
এবারের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছে দক্ষিণী মহাতারকা মোহনলাল।
Viewed 5000 times