May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাদুল্লাপুরে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা ও অনুদান প্রদান করলেন ইউএনও।

গাইবান্ধা জেলা প্রতিনিধি, জাহিদ খান : সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।  ‎শারদীয় দুর্গাপূজা-২৫ উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার  অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র অধিকারীর তথ্য অনুযায়ী ‎ ‎সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে চলতি বছর ১০৬টি মন্দির-মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে রসুলপুর ইউনিয়নের ৯টি, নলডাঙ্গায় ৮টি, দামোদরপুরে ১৬টি, জামালপুরে ৬টি, ফরিদপুরে ৭টি, ধাপেরহাটে ৭টি, ইদিলপুরে ২টি, ভাতগ্রামে ১২টি, বনগ্রামে ১৭টি, কামারপাড়ায় ১৪টি ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৮টি মন্দির-মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। ‎ ‎বিশেষ আইন-শৃঙ্খলা সভায় আরো বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার ওসি মোঃ তাজউদ্দিন খন্দকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম,রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান  শহীদুল ইসলাম,  , উপজেলা পুজা উদযাপন পরিষদের  সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) পতিত পাবন ও সহসভাপতি দিলিপ কুমার সরকার প্রমুখ। শেষে মন্দির ( মন্ডপ )  এর সভাপতি /সম্পাদকদের নিকট সরকারি অনুদান প্রদান করা হয়

Viewed 4500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!