August 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাদুল্লাপুরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প।

জাহিদ খান, গাইবান্ধা প্রতিনিধি : ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়। ‎ ‎গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব। ‎ ‎উপজেলা বিএনপির সহযোগীতায় এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলার বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মোস্তফা রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

Viewed 5600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!