গোলাম রব্বানী শিপন, মহাস্থান-বগুড়াঃ বগুড়া প্রতিনিয়তই ঘটছে সড়ক দু*র্ঘ*ট*না। সেই সাথে মৃ*ত্যু*ব*র*ণ করছে পরিবারের প্রধান উপার্জনক্ষম। কেউ বা প*ঙ্গু*ত্ব*ব*র*ণ করে সারাজীবনের জন্য পরিবারের বোঝা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জের পাকুরতলায় (ঢাকা-রংপুর) মহাসড়কে পাথর বোঝাই ট্রাক দিল আলুবাহী ট্রাকে ধা*ক্কা এতে মুহুর্তেই ট্রাক চালকের মৃ*ত্যু হয়েছে। আরেক জন আ*হ*ত হয়েছে। জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর অনুমান সাড়ে ৫টায় শিবগঞ্জ উপজেলার পাকুরতলা নামক স্থানে একটি আলুবাহী ট্রাক বিকল হয়ে যায়। সে ট্রাকটি মেরামতের কাজ চলছিল। এসময় বিকল ট্রাক যার নং (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) আলুবাহী থেমে থাকা ট্রাকের পিছন থেকে (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) নাম্বার পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের সামনে দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাথর বোঝাই ট্রা’কে আটকা পড়া চালককে মৃ*ত অবস্থায় উদ্ধার করেন। নিহত চালকের নাম মিনহাজ উদ্দিন (৩৫)। সে টাঙ্গাইলের ভুয়াপুর পাতাল কান্দি গ্রামের আলম শেখের পুত্র। এঘটনায় আ*হ*ত পাথর বোঝাই ট্রাকের হেলপার কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ দু*র্ঘ*ট*না*য় ট্রাকের হেলপার ইমরান হোসেন (৩০) কে গু*রু*তর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে হেফাজতে নেওয়া হয়েছে। দু*র্ঘ*টনা কারন খতিয়ে দেখা হচ্ছে।