September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জৌলুস ফিরে পেলেও কিন্তু প্রাণ ফিরে পেলোনা বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়েম 

ইউসুফ শেখ সাগর,বগুড়া: দীর্ঘ ১৭ বছর পর আবারো বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগ NCL টি২০ টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পায়। আবারো গ্যালারী গুলোতে রঙের ছোঁয়ায় জৌলুস যেন ফিরে পেলো। ক্রিকেট প্রেমিদের মনে নতুন উদ্বিপনা জেগে উঠে। উদ্বোধন অনুষ্ঠান ১৪/০৯/২০২৫ ইং হওয়ার কথা থাকলেও বাগড়া দিয়ে বসে টানা বৃষ্টি। । আয়োজনে কোন কমতি ছিলোনা, পরিপূর্ণ ছিলো চারপাশ তারপরেও বৃষ্টির কাছে সব ফিকে হয়ে যায়। স্যাতস্যাতে, আউট ফিল্ড তাই দুইটি ম্যাচের কোনটিই খেলানো সম্ভব হয়নি। এ একটি বল গড়াইনি মাঠে। তাই স্টেডিয়াম ম্যাচ ম্যানেজার জামিলুর রহমান জানায় বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের সকল ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেছে NCL টি২০ আয়োজক কমিটি। তাই তো আক্ষেপের সাথে বলতে হয় “জৌলুস ফিরে পেলেও কিন্তু প্রান ফিরে পেলোনা বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম।

Viewed 5800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!