বগুড়া কাহালুতে ভাই-ভাই পলিমার কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন দুই লক্ষ টাকা জরিমানা
আঃওয়াহেদ ফকিরঃ গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিপিএসসি বগুড়া, র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এবং আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া এর নেতৃত্বে এবং সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দলসহ বগুড়া কাহালু উপজেলা ভাগদুগড়া, মুরুইল ভাই-ভাই পলিমার কারখানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধ করার অভিযোগে কারখানার মালিক হেলাল শেখ (৩২), পিতাঃ আয়নাল শেখ, গ্রামঃ পালশা চৌকির পাড়া, বগুড়াকে দুই লক্ষ টাকা জরিমানা আদায়পূর্বক খালাস প্রদান করা হয় ও উক্ত পলিমার কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করার সময় ১৪৯৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন, ২৪৮ কেজি পলিথিন উৎপাদনের কাচামাল, বুশ-৩০ টি এবং সিলিন্ডার ১৪ টি জব্দ করা করা হয়। মামলা নং- ১১৫/২৫ ধারা- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক)।
Viewed 4600 times


