September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভোরের স্বপ্ন কি আসলেই সত্যি হয়, যা বলছেন বিশেষজ্ঞরা

ডেস্ক রিপোর্টঃ

সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে। কিছু স্বপ্ন পূরণ হয়। আবার কিছু অধরাই থেকে যায়। জেগে জেগে যখন কেউ অসম্ভব কিছু ভাবতে থাকে তখন তাকে দিবাস্বপ্ন বলে। আসলে স্বপ্ন দেখার নির্দিষ্ট সময় নেই। তবুও বেশিরভাগ মানুষ মনে করেন, ভোরের স্বপ্ন সত্য হয়। আসলেই কি তাই? এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন?

সম্প্রতি স্পিরিচুয়াল হিলার কাভ্যাল হাথি এক সাক্ষাৎকারে বলেন, ‘সকালে যে স্বপ্ন দেখা দেয় তাকে ‘ভেন্টিং ড্রিমস’ বলে। এটা হলো স্বপ্নের বর্জ্য।’

কাভ্যালের মতে, আমাদের মস্তিষ্ক ভোরবেলা সেই স্বপ্নই দেখে, যার আর প্রয়োজনীয়তা নেই আমাদের জীবনে। তাই ভোরের স্বপ্ন সত্যি হয় না।

ভারতের নিউরোসাইকিয়াট্রিস্ট ড. শ্রীকান্ত শ্রীনিবাস বলেছেন, ‘ভোরের স্বপ্ন মোটামুটি ভোর ৪টা থেকে ৬টা বা ৭টার মধ্যে দেখা যায়। এটি ঘুমের একটি নির্দিষ্ট পর্যায়ে ঘটে যা র‍্যাপিড আই মুভমেন্ট বা আরইএম নামে পরিচিত’।

চিকিৎসকের মতে, ঘুমের সময়ে একাধিক বার এই আরইএম পর্যায় আসে। ভোরে স্বপ্ন দেখাটা ঘুমের মধ্যে সবচেয়ে দীর্ঘ আরইএম পিরিয়ড। ঘুম ভাঙার কিছুক্ষণ আগে এটি ঘটে এবং এটি দীর্ঘস্থায়ী হয় প্রায় ৯০ মিনিট বা তার বেশি। রাতের অন্যান্য সময়ের স্বপ্ন মনে না থাকলে এই সময়কালে দেখা স্বপ্নটা মনে থাকে।

Viewed 11350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!