May 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‎সাদুল্লাপুরে নারী মাদক কারবারি ০২ কেজী গাঁজা সহ গ্রেফতার

জাহিদ খাঁন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

‎ মঙ্গলবার  (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুরের  ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টিম  অভিযান পরিচালনাকালে কুড়িগ্রাম থেকে বগুড়াগামী অলংকার ক্ল্যাসিকের যাত্রীবাহী বাসে সন্দেহজনক এক নারী যাত্রী কে  তল্লাশি করলে  তার নিকটে থাকা ব্যাগ হতে ২ কেজি গাঁজা পাওয়া যায় ।

‎আটককৃত নারী মাদক কারবারির নাম শাবানা (৩৬)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের মৃত আকবর আলীর মেয়ে এবং রবিউল ইসলামের স্ত্রী।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

‎সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন—আটককৃত নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Viewed 6950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!