“আসলেই কি আমরা সুখী”
যখন তুমি দিয়েছিলে ব্যাথা,
তখন ছিলাম আমি শুধুই একা।
পেতাম আমি ভয় একাকিত্ব কে,
এখন আমি উপভোগ করি সেই একাকিত্বরে।
পড়েছি ভেঙে আমি অনেক বার,
ঘুরে দাঁড়িয়েছি তবু বার বার।
চলার পথে কত বাধা,
ছিলোনা পথ ফুলের চাদরে মোড়া!!
গোলাপ যেমন ফুলের রাজা,
কান্ডে তার তেমনি কাঁটা।
পেলাম না আমি সুখের ছোঁয়া,
জীবন যে মোর দুঃখে ভরা।
সুখের সন্ধানে দিবা নিশি,
আসলেই আমরা কি সুখী!!
অর্থ দিয়ে কি জায়রে কেনা,
সুখের সংঙ্গাই তো জানিনা আমি!!
সুখী হওয়ার ভান করি,
ভেতরে ভেতরে মোরা গুমরে মরি।
Viewed 11800 times