গোবিন্দগঞ্জে আওয়ামী মহিলালীগ নেত্রী আটক
জাহিদ খাঁন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী মহিলালীগ নেত্রী আফরোজা বেগম সুইটিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আফরোজা বেগম সুইটি বাতিলকৃত উপজেলা পরিষদ নিবার্চনে লীগ সমার্থিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে,তবে কি মামলায় তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষনিক কিছু বলেলনি।
Viewed 7450 times