May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় সড়ক দুর্ঘটনারোধে সচেতন মূলক জনসভা-ক্রেস্ট প্রদান ও দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনারোধে সচেতন মূলক জনসভা- ক্রেস্ট প্রদান ও দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার তকি’র বকুল তলা ফাউন্ডেশনের বিশিষ্ট তরুন সমাজ সেবক ও বগুড়া নিরাপদ সড়ক চাই এর অন্যতম সদস্য- আক্কাছ আলীর সার্বিক সহযোগীতা ও নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে জাতহলিদা হাফেজিয়া এতিমখানা ও দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আক্কাছ আলীর সঞ্চালনায় প্রথমে সভা উদ্বোধন করেন, বীর মুক্তিযুদ্ধা আব্দুল আজিজ।

গাবতলি উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সুপার বগুড়ার রিজিওয়ান শহিদ উল্লাহ (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা শুধু সড়ক নিরাপত্তা বিষয় আলোচনা ও সচেতনতা নিয়ে শহরে কাজ করি। কিন্তু গ্রামের মানুষদের পাই না। আজ তকি’র বকুল তলা ফাউন্ডেশনের প্রান্তিক পার্যায়ে নিরাপদ সড়ক চাই এর এ ব্যতিক্রম আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। দেশের স্বনামধন্য সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের এই উদ্যোগ দেশবাসীর মাঝে নিরাপদ সড়কের বিষয়ে সচেতনতার বার্তা এটা শহর থেকে গ্রাম পর্যায়ে পৌঁছেছে।

তারই ধারাবাহিকতায় আজকের তকি’র বকুল তলা সংগঠনের সকলকে নিরাপদ সড়ক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখতে হবে।

এতে বক্তরা আরও বলেন, আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রয়াত জাহানারা কাঞ্চনকে, যার আত্মত্যাগে নিরাপদ সড়ক চাই সংগঠনের সূচনা। দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয়েছিলো ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে এই সংগঠনটি পরিচিত।

নিরাপদ সড়ক চাই সংগঠন শুধু সড়ক নিয়েই কাজ করে না। তারা জনকল্যাণমুখী কাজ করে। যার দৃষ্টান্ত আজ অসহায় দুঃস্থ পরিবারদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ।

পরে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখা তকি’র বকুল তলা সংগঠনের নেতৃবৃন্দরা নিরাপদ সড়ক চাই নিয়ে জেলাতে কাজ করে বিশেষ ভূমিকা রাখায় তাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ গোলাম রব্বানী শিপন, অর্থ বিষয় সম্পাদক জাহিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, রবিউল ইসলাম সোহাগ প্রমূখ।

Viewed 6850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!