August 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মানবাধিকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে স.শা.সু.ক এর অধ্যক্ষর সঙ্গে সাক্ষাৎ 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির সফল করার লক্ষ্যে ধারাবাহিকতার অংশ হিসাবে আজ ১৩ই সেপ্টেম্বর, রোজ শনিবার উত্তরবঙ্গের প্রাচীনতম বিদ্যাপীঠ বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহীন সাখাওয়াত চৌধুরী স্যারের সঙ্গে আলাপ আলোচনায় করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির একটি প্রতিনিধি দল।

 

সেই সময় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন সাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাফসা খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদকের সানিয়া রহমান প্রমুখ।

Viewed 6250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!