শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট পড়েছে ৪ হাজার ৪৪টি
ডেস্ক রিপোর্ট : শারীরিক শিক্ষা কেন্দ্রের ৩টি বুথের ভোটের হার প্রকাশ করা হয়েছে। এই কেন্দ্রে ভোটার ছিলেন ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে ৪ হাজার ৪৪টি ভোট পড়েছে।
শারীরিক শিক্ষা কেন্দ্রের হল গুলো হলো- জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার সলিমুল্লাহ মুসলিম হল।
তিনি বলেন, সার্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। এখানে ভোট পড়েছে ১ হাজার ৬৬০টি অর্থাৎ ৮৪ দশমিক ৪৬ শতাংশ। আর অনুপস্থিত ছিলেন ৩০৩ জন।
শারীরিক শিক্ষা কেন্দ্রের রিটানিং কর্মকর্তা বলেন, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মোট ভোটার সংখ্যা ৬৬৯ জন। মোট ভোট পড়েছে ৫৫৩ টি অর্থাৎ ৮২ দশমিক ৮৩ শতাংশ। আর অনুপস্থিত ছিলেন ১১৬ জন।
তিনি বলেন, সবমিলে শারীরিক শিক্ষা কেন্দ্রে তিন হলের মোট ভোট সংখ্যা ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে মোট ৪ হাজার ৪৪টি ভোট পড়েছে।
Viewed 5250 times