July 1, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহরের কামারগাড়ী এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার

শফিকুর রহমান প্লাবন , বগুড়া : বগুড়ায় শহরের কামাড়গাড়ী এলাকা থেকে সোমবার অনুমানিক রাত ১১.০০ সময় ফুটপাতের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা বগুড়া।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাড়ী এলাকাবাসী রাস্তার পাশে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একটি লাল ব্যাগ দেখতে পেয়ে নাম পরিচয় গোপন রেখে বিষয়টি গোয়ান্দা শাখাতে জানায়।অতঃপর অনুমানিক ১১.০০ সময় জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

এ বিষয়ে গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ মোঃইকবাল বাহার জানান, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গুলিগুলো সড়কের পাশে ফেলে রেখে গেছে। এছাড়া লং ব্যারেলের এ ধরনের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয়ে থাকে। গুলিগুলো কেন বা কী উদ্দেশ্যে রেখে যাওয়া হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া গুলি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

স্থানীয়দের প্রতিক্রিয়া

হঠাৎ জনবহুল এলাকায় বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে তদন্তের মাধ্যমে গুলির উৎস ও সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Viewed 5950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!