August 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ভাঙ্গারি ও বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ! ” লাশ ধানক্ষেতে “

আশিক সুজন, বগুড়াঃ এখন ধীরে ধীরে বগুড়া শহর পরিণত হচ্ছে খুনের রাজ্যে। এরই প্রেক্ষিতে গতকাল রাত আনুমানিক সময় ১০:৩০ মিনিটে শাকিল খন্দকার নামের একজন বালু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শহরের শিলিমপুরের তেলিপুকুর এলাকায়। ঘটনাটি ঘটার পরে থেকে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এলাকাবাসীর মনে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল খন্দকার পেশায় একজন ভাংগারী ব্যবসার পাশাপাশি এলাকায় ইট বালুর ব্যবসায় জড়িত ছিলেন, তিনি ২০১৫ সালে একই এলাকার বিপ্লব হত্যাকাণ্ডের মামলার আসামি ছিলেন।

 

তারা আরো বলেন, গত ০৫’ই সেপ্টেম্বর আনুমানিক রাত ১০.৩০ মিনিটে শাকিল খন্দকারকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত গভীর হলে পরিবারের লোকজন সহ এলাকাবাসী অনেক খোঁজা-খুঁজি করার পরেও শাকিল খন্দকারকে খুঁজে পাওয়া যায় না। তবে আজ সকালে আনুমানিক ৫.৩০  মিনিটের সময় ধান ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরেথানায় খবর দেয় এলাকাবাসী।

 

নিহতের ভাগিনা তৌহিদুর রহমান তপু বলেন, আমার মামার সাথে দীর্ঘদিন যাবৎ সিলিমপুর উত্তরপাড়ার কোঠাবাড়ির পাশে (২’ শতাংশ) জায়গা ক্রয়ের জন্য সুজন ও শামীমকে টাকা প্রদান করেন। কিন্তু জমি দলিল করে দেয়ার কথায় তালবাহানা করতে থাকেন। অতঃপর টাকা ফেরত দেয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। অতঃপর সকাল বেলা বাড়ি পাশে আমার মামার মৃত দেহটি দেখতে পাই। এরপর পুলিশে খবর দিলে পুলিশ টিম এসে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সজিমেক হাসপাতালে প্রেরণ করেন।

 

এ বিষয়ে মেডিকেল ফাঁড়ির ইনচার্জ মোঃ লাল মিয়া সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে একটি নাম্বার বন্ধ দেখায় ও অপরটি ব্যস্ত দেখায়,সংবাদ লেখা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

Viewed 12500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!