September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হত্যা মামলায় হাজী সেলিম ও সৈকতকে গ্রেপ্তার দেখানো হলো

ডেস্ক রিপোর্ট : রাজধানীর লালবাগ থানার ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান।

আজ সকালে আদালতে তাদের হাজির করে তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন। এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে ইকবাল মজুমদার তৌহিদ নামে একজন বাদী হয়ে মামলা করেন।

Viewed 5600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!