August 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় অভিযুক্ত স্বামী ফিরাজুল ইসলামকে দেড় বছরের সশ্রম করাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। রোববার (৩১আগস্ট) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এর বিচারক সাদিয়া আফসানা রিমা এই মামলার রায় দেন। ফিরাজুল বগুড়ার সোনাতলরা মহেশপাড়ার ছানোয়ার মন্ডলের ছেলে এবং সে পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে।

 

উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে নুরুন নাহার মিতুর সাথে ফিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তারা ঘর-সংসার করাকালে যৌতুকের টাকার দাবিতে আসামি ফিরাজুল আসলাম তার স্ত্রী নুরুন নাহার মিতুর ওপর শারিরিক নির্যাতন চালায়।

 

এক পর্যায়ে ফিরাজুল গত ২০২৩ সালের ২ জুলাই বিকেলে মিতুর বাড়ি শ্যামপুর গ্রামে যায় এবং যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে। যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে ফিরাজুল তার স্ত্রী মিতুকে তার বাবার বাড়িতে রেখে আসে। এ ব্যাপারে মিতু বাদি হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি পরিচালনা করেন বাদি পক্ষে এড. শাহজাদী লায়লা আরজুমান বানু।

Viewed 6450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!