September 28, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

লিখবো তো লিখবো কি!!!

লেখকঃআশিক সুজন।

 

লিখতে চাই অনেক কিছু,

লিখলেই হবে বিপদ শুরু!!

না লিখলে আরেক বিপদ,

বলবে পয়সা পেয়েই তুমি নিরব।

শুনাবে অনেক নিতিবাক্য,

যেয়ে দেখি সেই তো পথভোর্ষ্ট।

প্রতিদিন হয় কেনা বেচা,

দর কষাকষিতে ছার হবে না।

বলতে গেলেই তুমি বেচারা,

চিরচেনা থেকে হবে অচেনা!!

সত্যের জয় হবেই নিশ্চয়ই,

কে দিয়েছে এই প্রত্যয়!!

টাকা পেলে মাথা ঠান্ডা,

না পেলে দেখায় ডান্ডা।

এই হল মোদের চরিত্র,

যেন ফুলের চেয়ে পবিত্র।

চোরের দেশে সাধু বেশে,

কি লাভ আছে বলতো শেষে!!

সত্য কখনো থাকবে না চাঁপা,

যতই রাখো শাঁক দিয়ে মাছ ঢাঁকা।

Viewed 8050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!