বগুড়ার শেরপুরের খানপুরে বিএনপির নতুন সদস্য অন্তর্ভূক্তি কর্মসূচির উদ্বোধন
উপজেলা প্রতিনিধি শেরপুর,বগুড়াঃ বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নতুন সদস্যের অন্তর্ভুক্তি এর শুভ উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. তবিবর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডিপি শহিদুল ইসলাম বাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার উদ্দিন, শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি
আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, খানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইনসান আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম রফিক, খানপুর ইউনিয়ন যুবদলের যুগ আহবায়ক এরশাদ আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানের আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Viewed 6250 times


