বগুড়ার নন্দীগ্রামে জোব্বার দই ঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা
উপজেলা প্রতিনিধি নন্দীগ্রাম,বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে জোব্বার দইঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।
জানা যায় গতকাল বুধবার (২৭ আগষ্ট) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারে অবস্থিত জোব্বার দইঘরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকালে পণ্যে মোড়কাবদ্ধভাবে বিক্রয়, মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে জোব্বার দইঘরের স্বত্বাধিকারী চাকলমা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল জোব্বারকে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৩৭) ধারায় ৪হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। প্রসিকিউটর হিসেবে ছিলেন সেনেটারী ইন্সপেক্টর জামিল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) নন্দীগ্রাম, বগুড়া। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন।
Viewed 6150 times



