March 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া গাবতলীর মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়

স্টাফ রিপোর্টারঃ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চাকলা মেন্দিপুর সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া গাবতলী উপজেলার ২০ টি মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের অগ্রিম ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রির মধ্যে রয়েছেন ২৫ কেজি চাল ১০ কেজি মসুর ডাল ১৫ কেজি ছোলা বুট ১০ লিটার সয়াবিন তেল ১০ কেজি খেজুর সহ অন্যান্য সামগ্রী।বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ইফতার সামগ্রী বিভিন্ন মাদ্রাসার সুপার ও প্রতিনিধিদের হাতে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন উপজেলা বিএনপি’র তথ্য প্রযুক্তি সম্পাদক শফিক শাহিন বিএনপি নেতা মতিউর রহমান মেম্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম হিরু যুগ্ম আহ্বান মামুনুর রশিদ ঠান্ডু পৌর আহ্বায়ক পবন সরকার উপজেলা যুবদল নেতা আব্দুল মোত্তালিব শিপন সাদ্দাম হোসেন আব্দুল আলিম গোলাম রব্বানী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল সিনিয়র সহ-সভাপতি তৌকির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজার যুগ্ম সম্পাদক সাজেদুর লতিফ পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম সহ-সভাপতি সেলিম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Viewed 17100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!