নন্দীগ্রামে সাবেক এমপি তানসেনের ভাই জাসদ নেতা রুস্তম গ্রেফতার
উপজেলা প্রতিনিধি নন্দীগ্রাম,বগুড়াঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ.কে.এম রেজাউল করিম তানসেনের ছোট ভাই নন্দীগ্রাম উপজেলা জাসদের সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন সমিতির (বিআরডিবি) সভাপতি এ.কে.এম মাহবুবার রহমান রুস্তমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার পল্লী উন্নয়ন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রুস্তম উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, মাহবুবার রহমান রুস্তমকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে নন্দীগ্রাম থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Viewed 9400 times


