May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সিটিটিসির বিতর্কিত সাবেক এসপি নাজমুল বরখাস্ত

ডেস্ক রিপোর্ট : কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাবেক উপপুলিশ কমিশনার ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. নাজমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গতকাল বুধবার প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

জানা গেছে, গত কয়েক মাস ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর পুলিশ কর্মকর্তা নাজমুলের নানা অপকর্ম ও দুর্নীতির খবর প্রকাশ করে। অভিযোগ রয়েছে, নাজমুল অন্যের জনপ্রিয় ইউটিউব চ্যানেল দখল নিতে ভুক্তভোগীদের বিভিন্ন মামলায় ফাঁসাতেন। এরপর চ্যানেল নিজের দখলে নিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ডলার আয় করতেন।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, গত চার মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন নাজমুল। এ কারণে তিনি সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুসারে অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত। নাজমুল গত ২৩ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এখন পর্যন্ত ২০ জনের বেশি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার।

Viewed 4900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!