বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রুহুল আমিন শাহিন,জেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে শহরের আলতাফুনেছা খেলার মাঠে বেলুন, ফেস্টুন, কবুতর উড়ানো, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, শেক তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক নতুন, কোষাধক্ষ শাহাদৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশ শেষে ঘোড়ার গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনে সহযোগিতা করেছি। তবে কিছু দল জামানত হারানোর ভয়ে নির্বাচনে না গিয়ে সংস্কার বা পিআর পদ্ধতির কথা বলছে। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করেছে। শহীদের রক্ত, গুম-খুন এবং কারাবন্দি নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে আমরা সফল হয়েছি। আজ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে।”
অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
Viewed 6800 times


