August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শেরপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) ব্র্যাক শেরপুর এলাকা অফিসে অনুষ্ঠিত এই ক্যাম্পে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর ৫ শতাধিক মানুষকে চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

 

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এই চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান।

 

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক বগুড়ার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া, রিজিওনাল ম্যানেজার জহুরুল হাসান, তাসলিমা খাতুন, ডিভিশনাল কো-অর্ডিনেটর লিড জেনারেশন ইদ্রিস আলী, রিজিওনাল অ্যাকাউন্টস ম্যানেজার সুমন দেবনাথসহ জেলা ও উপজেলা পর্যায়ের ব্র্যাক কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন গাক চক্ষু হাসপাতালে মেডিকেল অফিসার ডা: আসিফ নেওয়াজ।

 

সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে। যাদের মাঝে ৪৫ জন ছানি রোগী শনাক্ত হলে তাদের বিনামুল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে ১৪৬ জনকে চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালেও রেফার্ড করা হয়।

Viewed 5250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!