জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর যা বললেন ন্যাটোপ্রধান
ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতা ও ন্যাটো অংশীদারদের বৈঠকটি খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে দেওয়া ওই সাক্ষাৎকারে ন্যাটোপ্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে স্থলসেনা মোতায়েন নিয়ে কোনো আলোচনা হয়নি।
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রোববার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগেমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি।
Viewed 7000 times