বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
শেরপুর,উপজেলা প্রতিনিধি,বগুড়াঃ“অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা ও সফল মৎস চাষীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কমকর্তা ওবায়দুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মৎস হ্যাচারীর ব্যবস্থাপক মো. রেজওয়ান কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন আবদুল কাদের, মৌসুমি রহমান, ইব্রাহিম হাজী, সামিউল সাদিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস্য চাষী সামিউল সাদিক, মাসুদ রানা এবং আকরাম হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে এক বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
Viewed 6250 times


