August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি শেরপুর,বগুড়াঃ সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ার শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আগে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যানারসহ একটি র‌্যালি বের করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে পৌর শহরের শিশু পার্কে আয়োজিত এই সম্মেলনে বাবলু দাসকে সভাপতি, প্রদীপ বর্মনকে সাধারণ সম্পাদক এবং দুলাল মাহাতোকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় এবং প্রধান আলোচক হিসেবে বগুড়া জেলা শাখার সভাপতি বিমল রবিদাস বক্তব্য রাখেন।

বিশেষ আলোচক ছিলেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত মালাকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা প্রকাশ সরকার এবং বিধান ঘোষ উপস্থিত ছিলেন।

জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক বাবলু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক প্রদীপ বর্মন এবং মিতা দাস।নতুন এই কমিটি আগামী দিনে শেরপুর উপজেলায় আদিবাসীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Viewed 5750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!