September 27, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ কীটনাশক রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুর শহরের ধুনট রোডের তালতলা এলাকায় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ) দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটেট আশিক খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে ফরহাদ কীটনাশক এন্ড বীজ ভান্ডারে নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশকসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেড ও উন্মুক্ত কীটনাশক পাওয়া যায়। এ অপরাধে বালাইনাশক আইন ২০১৮ এর ২৯ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যবসায়ী তবিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে জব্দকৃত আলামত কৃষি অফিসের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewed 5250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!