September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সারজিস আলমের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১০ কোটি টাকার মানহানির এ মামলা দায়ের করা হয়।

সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা দায়ের করেন।

মামলার বাদীর ভাষ্য, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ফলে দলীয় নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

Viewed 5900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!