August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সিরাজগঞ্জ শাহজাদপুরে বাঘাবাড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-৭ ও আহত ২০

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় রবিবার ১০ আগস্ট দুপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-৭ ও আহত-২০।

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা ‘সরকার ট্রাভেলসেট একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪টি সিএনজি, অটোরিক্সা ও কয়েকটি ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। গুরুতর আহত অনেককে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়।

আহত ব্যক্তিদের মধো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রাথমিকভাবে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Viewed 8800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!