August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

ডেস্ক রিপোর্ট : গত বছর ৫ আগস্টের পর থেকে পলাতক ৪০ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪০ কর্মকর্তার ২০১০, ১১, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২ সালে প্রদান করা পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

এতে আরও বলা হয়, পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো এবং ইতঃপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

Viewed 7300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!