August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় আওয়ামী লীগ নেতা লিংকন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ ওরফে লিংকনকে (৫২) নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৯ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে শহরের পুরান আজিজুল হক কলেজের পশ্চিমে নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার লিংকন বগুড়া সদর উপজেলার রামশহর গোকুল এলাকার মৃত মোখলেসুর রহমান মুকুলের ছেলে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ ওরফে লিংকন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ওসি জানান, বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসার সার্বিক দিকনির্দেশনায় সদর থানার একটি টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার বিকেল পৌনে ৪টায় নিজ বাসার চারতলা ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Viewed 8000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!