May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ফারিয়া কবির স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট কাভারেজ প্রধান

ডেস্ক রিপোর্ট : স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং (সিসিআইবি)-এর ‘ক্লায়েন্ট কাভারেজ’ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারিয়া কবির। এ নিয়োগের মাধ্যমে তিনি ব্যাংকের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের অন্যতম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করপোরেট ব্যাংকিংয়ে ২৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ফারিয়া কবিরের। তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, বাংলাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ক্লায়েন্ট কাভারেজ, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অরিজিনেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদানের পর ব্যাংকের জন্য বহু যুগান্তকারী ও সফল লেনদেন সম্পন্ন করেছেন তিনি।

Viewed 7500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!